মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর উপহার ‘ট্যাব’ পেলো ৩০ মেধাবী শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থী মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) পরিসংখান অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘ট্যাবলেট’ তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

উপজেলা পরিষদ হলরুমে এই ট্যাব বিতরণের আয়োজন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

উপজেলার ৫টি বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। শেষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply