মিঠাপুকুরে প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতারের পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের ধারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

দুপুর ১২ টায় মহাসড়কের আধা কিলোমিটারব্যাপি এই মানবন্ধনে উপজেলার বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

তাদের মানববন্ধনে সংহতি জানিয়ে আশপাশের বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম, আব্দুস সালাম, শিক্ষার্থী তাসফিয়া জান্নাত, উম্মে তাবাসসুম, উপজেলা কমিউস্ট পার্টির সম্পাদক কমরেড শাহাদত হোসেন খোকা, বাসদ সম্পাদক কমরেড আতিয়ার রহমান, রংপুর জেলা বাসদের নেতা মমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাছিমের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যান মানববন্ধনকারীরা। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাকে স্মারকলিপি দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার প্রার্থীর পক্ষে কাজ না করার অপরাধে গত ১৬ এপ্রিল উপজেলার বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাছিম ও তার ভাই সুরুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলা করেন আবদুস সালাম ও তার লোকজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের খুব দ্রুত গ্রেপ্তারে জোরালো অভিযান শুরু হয়েছে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply