মিঠাপুকুরে ফার্মেসী থেকে ওষুধ ও টাকা চুরি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে একটি ফার্মেসীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মূল্যবান ওষুধ ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

রবিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করেছে ফার্মেসী কর্তৃপক্ষ।

জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মিঠাপুকুর উপজেলা সদরে অবস্থিত রাবেয়া ফার্মেসী। রবিবার রাতের যেকোনো সময় ওই ফার্মেসীর উপরের অংশে ঢেউটিন কেটে সংঘবদ্ধ চোরেরা ঢুকে পড়ে। তাকে থাকা অনেক মূল্যবান ওষুধ এবং ড্রয়ারের তালা ভেঙ্গে অধ্য লাখ টাকা চুরি করে।

ফার্মেসীর মালিক রোকোনুজ্জামান রোকন বলেন, ‘প্রতিদিনের মত রোববার রাত ১২ টার দিকে ফার্মেসী বন্ধ করে বাসায় যাই। পরদিন সোমবার সকালে এসে ফার্মেসী খুলে দেখতে পাই, ওপর থেকে টিনের চালা কাটা। তাকে থাকা অনেক ওষুধ নেই। ড্রয়ার ভাঙ্গা। টাকা নেই। রাতের কোনো সময়ে চোরেরা টিনকেটে ভেতরে ঢুকে এসব চুরি করে নিয়ে গেছে।’ নগদসহ পাঁচ লাখ টাকার ওষুধ চুরি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply