
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার এক লাখ ৩২ হাজার শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে নতুন বই দেওয়া হয়েছে। মিঠাপুকুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, যুব লীগের আহবায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহবায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
মিঠাপুকুর উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালের ৬৬ হাজার এবং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের ৬৬ হাজার শিক্ষার্থীকে একযোগে নতুন বই বিতরণ শুরু করা হয়েছে।