
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এর (বালক অনুর্ধ-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকালে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় দুর্গাপুর ইউপি ও ভাংনি ইউপি অংশগ্রহণ করে। খেলায় ৩-৪ গোলে ভাংনি ইউপি বিজয়ী হয়।

এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার সাদাত লিমন।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার তদন্ত অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু প্রমুখ।
দুর্গাপুর ইউপি বনাম ভাংনি ইউপি’র মধ্যকার ৫০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় সরাসরি ট্রাইব্রেকারের মধ্যদিয়ে খেলার সমাপ্তি ঘটে।
ট্রাইব্রেকারে দুর্গাপুর ইউপিকে ৩-৪ গোলে পরাজিত করে ভাংনি ইউপি বিজয়ী হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩১ মে জেলা পর্যায়ের খেলায় পীরগাছার মুখোমুখোখি হবে বিজয়ী দল ভাংনি ইউপি।
এম২৪নিউজ/আখতার