মিঠাপুকুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রংপুর মহাসড়কের ওভারপাসের নীচে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মিলিত হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন। সভাপতিত্ব করেন খোড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আক্তারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লতিবপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক নেয়ামুল হক মন্ডল, সাবেক ছাত্রনেতা নাজমুল হক নাহিদ, হাসানুজ্জামান হিরু, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। সভায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply