মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শঠিবাড়ী সোনামনি একাডেমীতে এ উলপক্ষ্যে কেক কাটা, র‌্যালী, কম্বল বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও গুণিজন সবংর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

এশিয়ান টিভি’র মিঠাপুকুর প্রতিনিধি ও মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি মনজিৎ কুমার মহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হৃষিকেশ সরকার, সোনামনি একাডেমীর অধ্যক্ষ আখলাকুজ্জামান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক প্রধান সাজু প্রমুখ।

আতিথিবৃন্দ এশিয়ান টিভি’র সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দুঃস্থ্য ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।