
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার আল-মদিনা শিশু নিকেতন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিঠাপুকুর উপজেলা প্রশাসন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
এম২৪নিউজ/আখতার