মিঠাপুকুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শঠিবাড়িতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন রংপুর নগরীর লালবাগ খামারপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সুমন ব্যবসার কাজে রংপুর থেকে পীরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে, রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি দুলহাপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাস পিছন থেকে মোটরসাইকেল আরোহী সুমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

M24News/এস/এ

Leave a Reply