মিঠাপুকুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও আলুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- শেরপুর জেলার শীবপুর উপজেলার চিথুলিয়া গ্রামের হাবিবুর রহমান (৩৫) ও রংপুরের পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলুল করিম (৫৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ (১৮মার্চ) শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ী আশা এলপিজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শঠিবাড়ী আশা এলপিজি ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ৮ জনের মধ্যে ৫জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply