
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার চৌধুরী গোপালপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হুমায়ন কবীর নামে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি মিলনপুর ইউনিয়নের মানিকবেড়া গ্রামে।
আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এই অর্থদন্ডের আদেশ দেন।
তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে চৌধুরী গোপালপুর এলাকায় নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে ওই বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
এম২৪নিউজ/আখতার