মিঠাপুকুরে বিআরডিবি’র আওতাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে সচিব রেজাউল আহসান

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বিআরডিবি’র আওতাধীন সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।

রবিবার রাত ৮টার দিকে মিঠাপুকুর বিআরডিবি কার্যালয়ে পৌঁছান সচিব মো. রেজাউল আহসান। এসময় তিনি বিআরডিবি’র বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে বিআরডিবি’র সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।

সভায় আরো বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-পরিচালক রেজিনা আক্তার, যুগ্ম নিবন্ধক আবুল বাসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।

শেষে ‘সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির জীবনযাত্রার উন্নয়ন’ কম্পোনেন্ট এর আওতায় উপজেলার ১৬ জন আদিবাসী সমবায়ীর হাতে ৩ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাওয়ার মহিলা সমবায় সমিতি লিঃ এর অসহায় সদস্যদের মাঝে ৩০টি আধুনিক সেলাই মেশিন ও মুজিববর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার