
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। এ উপলক্ষে একটি র্যালী মহাসড়কে ওঠার সময় পুলিশের বাধার মুখে পড়ে। অবশেষে সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (৩সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় নেতাকর্মীরা বাদ্য যন্ত্রের তালে তালে ব্যানার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ছবি সম্বলিত ফেষ্টুন নিয়ে মিছিল এবং আলোচনা সভা করে।
এরআগে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিঠাপুকুর ডিসির মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় কার্য্যালয় ও আর আশে-পাশে সমবেত হয়। এসময় মিঠাপুকুর ডিসির মোড় হতে পুর্বদিকে বটের তল চাতাল পর্যন্ত সমবেত নেতা-কর্মীদের অবস্থান ও আনাগোনায় পরিপুর্ন হয়ে পড়ে।

দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে নেতাকর্মীরা র্যালী বের করে মহাসড়কে উঠার চেষ্টাকালে পুলিশ স্থানীয় বিডিআর মার্কেটের সামনে বাধা দেয়। অবশেষে পুলিশী বাধার মুখে সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহব্বায়ক প্রভাষক গোলাম রব্বানী, রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক প্রভাষক সাজেদুর রহমান রানা প্রমুখ।
সভা পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।
এম২৪নিউজ/আখতার