মিঠাপুকুরে বিএনপি-জামায়াতের অবস্থান কর্মসূচি, মাঠে নেই আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে গত বছর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে জমকানো আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হলেও এবার প্রকাশ্যে দেখা মেলেনি কোন আওয়ামী লীগ নেতাকর্মীর। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেক রহমান নিজের ফেসবুকে সরব থাকলেও মাঠ কোন নেতাকর্মী ছিলেন না হয়নি কোন অনুষ্ঠান। এমনকি দীর্ঘ প্রায় ৩ যুগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সদ্য সাবেক এমপি জাকির হোসেন সরকারের নেতৃত্বেও এদিন কোন নেতাকর্মী মাঠে ছিলেন না। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন নিরব।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দিনব্যাপী মিঠাপুকুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির প্রবীণ নেতাকর্মীদের সক্রিয়ভাবে উপজেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে দেখা যায়।

দির্ঘ ১৫ বছর আওয়ামী লীগের দখলে থাকা মিঠাপুকুরে এবার ১৫ আগষ্ট ব্যতিক্রম চিত্র দেখা গেছে। এদিন উপজেলা চত্বর, ওভারপাসসহ বেশ কিছু এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দল দুটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপী মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পৃথকভাবে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবেরের নেতাকর্মীরা।

মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা খুনি হাসিনার বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন, অতি দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করা হোক। মিঠাপুকুরে অতীতের ন্যায় কোন অন্যায় নির্যাতন মেনে নেওয়া হবে না।

রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, আমরা চাইনা মিঠাপুকুরে আর কোন ক্ষতি হোক। তাই আমাদের সকল নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর জয়নাল আবেদিন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি যাতে কেউ আর মিঠাপুকুরে অরাজকতার সৃষ্টি করতে না পারে ।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবাহক আফসার মিয়াকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এমননি যুগ্ম আহবায়ক রাশেক রহমানকে ফোনে পাওয়া যায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply