মিঠাপুকুরে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বড় ভাইয়ের মুত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বালুয়া মাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা বালুয়া মাসিমপুর ইউনিয়নের নিশ্চিতপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র ইলিয়াস মিয়া বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে অসুস্থ্য ও বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। এ খবর শুনতে পেয়ে ছোট ভাই আকাব্বর বড়ভাই ইলিয়াস মিয়াকে (৭০) দেখতে আসেন। এবং বড় ভাইকে দেখে নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে, বড়ভাই ইলিয়াস মিয়াকে দাফনের প্রস্তুতির এক পর্যায়ে প্রায় ৬ ঘন্টার ব্যবধানে ছোট ভাই আকাব্বর মিয়াও মৃত্যুবরণ করেন। পরে দুই সহোদর ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply