
মো. শামীম আখতার:
স্বাস্থ্যবিধি মেনে মিঠাপুকুর উপজেলার জীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
নতুন বছরের প্রথম দিন (১জানুয়ারী-২০২১) বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম ও ইউআরসি ইন্সট্রাক্টর মোছা: রাশেদুন নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেফাউল ইসলাম। সহকারী শিক্ষা অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের খবর পাওয়া গেছে।
এম২৪নিউজ/আখতার