মিঠাপুকুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

আজ রোববার (১৫ আগষ্ট) আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল স্ব-উদ্যোগে অর্ধ নমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মোনাজাত, বৃক্ষ রোপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।

জাতীয় শোক দিবসে মিঠাপুকুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি।

আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি, বিশিষ্ট সংগীত শিল্পী রেহানা আশিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।

জাতীয় শোক দিবসে মিঠাপুকুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি।

আলোচনা করেন সহকারী কমিশনার ( ভুমি) মাহমুদ হাসান মৃধা, পুলিশ পরিদর্শক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী।সঞ্চালনায় ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ।

জাতীয় শোক দিবসে মিঠাপুকুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি।

এছাড়াও পিআইও মোশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply