মিঠাপুকুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ, উপজেলা আদিবাসী ছাত্র সংগঠন ও উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠন।

দুপুরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সনজিৎ কুমার মহন্ত, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভমিত্র ভিক্ষু, বলদিপুকুর ক্যাথলিক মিশনের ইনচার্জ ফাদার শিলাস কুজুর, আদিবাসী নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাপ বাড়া প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোহন লাল কুজুর। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য সহ বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply