
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জাহিদুর রহমান, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার শফিকুল আলম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার