
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিয়ের দাওয়াত খেতে গিয়ে মোটর সাইকেল খোয়ালেন উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল আমিন সরকার (মানিক)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলহাপুর আদিবাসী পাড়ায় বিয়ের অনুষ্ঠানে গেলে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তিনি।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মিঠাপুকুর উপজেলার দুলহাপুর আদিবাসীপাড়া টিএন্ডটি অফিস সংলগ্ন দলিল লেখক রায়হান মিয়ার বাড়িতে তার কন্যার বিদায় অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য তার ব্যবহৃত ডিসকাভার ১২৫ সিসি কালো রং এর মোটরসাইকেলটি নিয়ে যান। এ সময় তিনি তার ব্যবহৃত মোটর সাইকেলটি দাওয়াত অনুষ্ঠানের (প্যান্ডেল) পাশেই রেখে খাওয়া দাওয়া সম্পন্ন করেন।
পরে বাড়িতে আসার সময় তার রেখে যাওয়া মোটরসাইকেলটি অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গত শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং ১৪২৩।
এম২৪নিউজ/আখতার