
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
‘ধর্মবর্ণ নির্বিশেষে,আমরা আছি সবার পাশে’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মিঠাপুকুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আজারুল ইসলাম চৌধুরী নওশাদ, নির্বাহী সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাবু বিধু রঞ্জন বর্মন। আলোচনা সভায় বক্তারা বর্তমানে নারী নির্যাতন ও যৌতুক প্রথা বন্ধ, আইনের যথাযথ ব্যবস্থা ও প্রয়োগ, বাল্য বিবাহ নিরোধ, শিশু শিক্ষা, মাদক প্রতিরোধ, অন্যায়ের প্রতিবাদ ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।