মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবসে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইসলামিক রিলিফ ও উপজেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ কবির। সভাপতিত্ব করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার এমএ ওয়াহেদ সুমন।

শিশু দিবস
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতিা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিতি।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রিলিফের শিশু অধিকার কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মো. নূরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের ফিল্ড অফিসার ফেরদৌসী বেগম।

মোট ১৯টি ইভেন্টে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় এতিম শিশুরা অংশ গ্রহন করে। শেষে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।