
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিএনপি চেয়ারমপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উপজেলা ছাত্রদলের প্রয়াত নেতা ফিরোজ, আরাফাত, মিজান, জিয়ন ও সুজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একেএম রুহুল্লাহ্ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রব্বানী, বিএনপি নেতা খাজানুর রহমান, হাবিবুর রহমান টিটুল, আমিরুল ইসলাম নিক্সন, আনোয়ারুল ইসলাম নয়ন, কৃষক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাদেকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আজমল বাবলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক রেজওয়ান হায়াত রিয়ন, সদস্য নিশাত মিরাজ, মেহেদুল, নুর-আমিন, তুহিন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার