
স্টাফ রিপোর্টার||
মিঠাপুকুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বেলুন উড়িয়ে এই পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এরআগে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও-ডিসি (মেডিকেল অফিসার-ডাইসেস কন্ট্রোল) ডা. হালিম লাভলু, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান, ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, মিলনপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কিত বিষদ আলোচনা করেন বক্তারা।
মিঠাপুকুর মডেল মসজিদের খতিব মাওলানা আখেরুজ্জামান আজাদী, প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক শামীম আখতার ও স্বাস্থ্যকর্মী সহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার