মিঠাপুকুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুন ভূঁইয়ার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুরের সহকারী পরিচালক আমেনা পারভীন।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু সৈয়দ মো: রেজাউল করিম খন্দকার।

এছাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় সাংবাদিকরা সেমিনারে অংশগ্রহণ করেন।

এম২৪নিউজ/আখতার।