মিঠাপুকুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” -এই প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে মিঠাপুকুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  এই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply