
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীররাতে পায়রাবন্দ ইউনিয়নের পশ্চিম খাঁপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গোয়াল ঘরে লাগানো কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রায় ৭-৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের মালিকরা।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ ওই গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক কৃষকের গোয়াল ঘরে লাগানো কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশ-পাশের শাহীন আলম, জয়নাল আবেদিন ও জামাল উদ্দিনের ঘর-বাড়ি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি বাড়ি ঘর, গরু , ছাগল ও হাঁস-মুরগিসহ প্রায় ৬-৭ লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। তার আগেই পুড়ে যায় ৪টি পরিবারের ঘর-বাড়ি।
এম২৪নিউজ/আখতার