
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে মহিদেব যুব ও সমাজ কল্যান সমিতি’র আয়োজনে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় ভিএসও-বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা সালেহ আহমেদ, মহিদেব যুব ও সমাজ কল্যান সমিতির প্রকল্প কর্মকর্তা শরিফুল কাদির, ভলান্টিয়ার আন্তর্জাতিক মারিয়া ভিক্টোরিয়া গাইতেন, থিয়েটার ফর চেন্স-এর শাহান বক্তব্য রাখেন।
বক্তাগন জানান, ভিএসও-বাংলাদেশ এর সহযোগীতায় মহিদেব যুব ও সমাজ কল্যান সমিতি মিঠাপুকুর এলাকায় যুব সম্প্রদায়ের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন ও সাস্থ্য সেবা এবং হাস মুরগী গবাদি পালন বিষয়ে কাজ করে যাচ্ছে।