
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) সন্ধায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন মোঃ মজিবর রহমান (৪০), মোঃ মামুন মিয়া (২৯), মোঃ তাহের মিয়া (৬০), শ্রী রনজিত রানওয়ার (৩৫), শ্রী রাজকুমার (৩০), মোঃ মনজিল মিয়া (৩৬) এবং মোঃ নুরুল আমিন (৩৩)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানে ৭ ব্যক্তিকে মাদকসেবন অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়। আটক ৭ জনের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।
এম২৪নিউজ/আখতার