
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করে প্রত্যেকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়।
আজ রবিবার (৩ এপ্রিল) বিকালে কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ ভাবে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় ৫ ব্যক্তিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এম২৪নিউজ/আখতার