
রবি খন্দকার :
মিঠাপুকুরে মাস্কের দাম বেশি নেয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে মিঠাপুকুর গোসাইহাট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনকে ১ হাজার এবং নুরুল আমিন নামে আরেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী।
কৃত্রিম সংকট সৃষ্টি করে হঠাৎ মাস্কের দাম বাড়িয়ে দেওয়ার কারণে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক ওই দুই ব্যবসায়ীর জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তি শনাক্তের পর হঠাৎ দেশের বাজার বিভিন্ন ধরণের মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। কৃত্রিমভাবে এ সংকট তৈরির কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামে ভ্রাম্যমান আদালত।
এম২৪নিউজ/আখতার