
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে। আজ সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ ঘটনা ঘটে৷
পরে, তড়িঘড়ি করে ছেঁড়া, রঙচটা জাতীয় পতাকা পরিবর্তন করালেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মামুন ভূঁইয়া।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এই কমপ্লেক্সে এমন ছেড়া ও রঙ চটা জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল।
বিষয়টি সোমবার সাংবাদিকগণের নজরে এলে ইউএনও এবং মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মামুন ভূঁইয়াকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে না এসে লোক পাঠিয়ে পতাকাটি পরিবর্তন করে অন্য একটি পতাকা লাগান।
তবে জাতীয় পতাকা অবমাননার বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এম২৪নিউজ/আখতার