মিঠাপুকুরে মুক্তিযোদ্ধা উদ্যানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা উদ্যান, ফকিরহাট হতে রামনাথপুর চার মাথা সড়কের পাকাকরণ ও উপজেলার ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি এসব কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বেগম রোকেয়া অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানএমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এমপি পত্নী রেহানা আশিকুর রহমান, এমপি পুত্র ও এমপি পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশেক রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহ মো: আনোয়ার সাদাৎ লেমন, ইউপি চেয়ারম্যান সাঈদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল, সদস্য আসাদুজ্জামান সোহাগ, মেজবাহর রহমান মঞ্জু প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply