মিঠাপুকুরে মৃতদেহ সৎকারে বাধা দেয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ সৎকারের সময় বাধা দেয়ার ঘটনায় মহাসড়কে অবরোধ কর্মসুচী পালিত হয়েছে। আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শঠিবাড়ী হরিপুর সাহাপাড়া গ্রামের সুশীল মহন্ত (৬৫) বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করিলে তার মৃতদেহ সৎকার করার জন্য স্থানীয় শঠিবাড়ী মহাশ্মশানে নিয়ে গেলে মহাশ্মশানের পার্শ্ববর্তী বাসিন্দা দুলা ড্রাইভার ও তার ছেলে বাবু মিয়া লাঠি ছোরা হাতে বাধা দেয়।

এর প্রতিবাদে লাশ তাৎক্ষনিক শঠিবাড়ী দক্ষিন বাসষ্ট্যান্ডের রংপুর-বগুড়া মহাসড়কে এনে অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান ভুক্তভুগী হিন্দু সম্প্রদায়ের লোকজন।

খবর পেয়ে মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সনজিৎ কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক অর্জুন রায়, মহাশ্মশান কমিটির সম্পাদক কমলা কান্ত বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন এবং মৃতদেহ সমাধিস্থ করেন। এসময় রংপুর-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply