মিঠাপুকুরে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিতে পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চালক এবং আরোহীদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত কল্পে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

আজ বুধবার ঢাকা-রংপুর মহাসড়ক এবং মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের সংযোগ স্থলে মিঠাপুকরে  গড়েরমাথা নামক স্থানে এ অভিযান চালায় রংপুর জেলা পুলিশ।

এসময় সচেতনতা মূলক প্রচার প্রচারনাও চালানো হয়। এ সময় উপস্থিত সকল মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষের উদ্দেশ্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অবস) ওয়ালিদ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীদের আটক করে জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply