মিঠাপুকুরে মোটর শ্রমিক ইউনিয়ন সম্পাদকের মোটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার:

মোটর শ্রমিক ইউনিয়ন মিঠাপুকুর শাখার সম্পাদক মাসুম হাসান লিমনের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মিঠাপুকুরের গড়েরমাথা নামক স্থান হতে মোটর সাইকেলটি চুরি হয়।

এঘটনায় মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। মোটর সাইকেল চুরির ঘটনায় মিঠাপুকুরের স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চুরি রোধ ও চুরিকৃত মোটর সাইকেল উদ্ধারের জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন।

মিঠাপুকুর থানা পুলিশ ও মাসুম হাসান লিমনের সাথে কথা বলে জানা গেছে, মিঠাপুকুরের গড়েরমাথার গোবিন্দর দোকানের পাশে পালসার ডাবল ডিস্ক মোটর সাইকেল রেখে একটি আমবাগান দেখার জন্য যান। এর মিনিট দশেক পড়ে এসে দেখেন, মোটর সাইকেলটি নেই। আশপাশের মানুষজনকে বলেও কোন সন্ধান করতে পারেনি লিমন। পরে মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে মিঠাপুকুরে ব্যাপক ভাবে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। কিছুদিন আগেও উপজেলা পরিষদ চত্তর হতে এক ইউপি সদস্যের মোটর সাইকেল চুরি হয়েছে। কিন্তু, পুলিশ এ পর্যন্ত কোন মোটর সাইকেল উদ্ধার ও চোরদের ধরতে পারেনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply