মিঠাপুকুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্দ্যোগে টিউবওয়েল বিতরণ

স্টাফ রিপোর্টার:

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ অফিস কর্তৃক রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাট-বাজার ও অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে বুধবার (২২ জানুয়ারী) নিজস্ব অর্থে টিউবওয়েল ক্রয় করে নিরাপদ পানি পানের সম্ভাবনা কম এমন মানুষদের জন্য ১০০টি টিউবওয়েল ও প্রয়োজনীয় পাইপ বিতরণ করা হয়।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ম্যানেজার ও সচিব মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  নিরাপদ পানি সংকট নিরসনে জাকাত ফাউন্ডেশের এই মহতী উদ্যোগ সকলের নিকট প্রশংসিত হয়েছে।

উপকারভোগীরা জানান, তারা দীর্ঘদিন থেকে নিরাপদ পানির অভাবে রয়েছে। যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিরাপদ পানির অভাব দূর হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এ উদ্দ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা চাই দেশের হতদরিদ্র মানুষদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এমন কাজ অব্যাহত থাকুক।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply