মিঠাপুকুরে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে এক শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে হুইল চেয়ার প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া উপস্থিত ছিলেন।

ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, উপজেলার চেংমারী গ্রামের মোহাম্মদ আলী নামে একজন শারীরিক প্রতিবন্ধী আজ সোমবার সকালে আমার কাছে আসেন। তার একটি হুইল চেয়ার খুবই জরুরি বলে জানান। উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাঁর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। পরে এইচএন আশিকুর রহমান এমপি স্যারের হাত দিয়ে তাকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী বলেন, ‘মুই অফিসোত আসি ইউএনও স্যারের কাছে হুইল চেয়ার চাছনু। সাথে সাথে যে চেয়ারখ্যান পাম, ভাবব্যার পারো নাই। মুই এখন চলিফিরি খাবার পারিম বাহে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply