মিঠাপুকুরে শিক্ষক নেতা জুলফিকার আলী মুকুলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ইমাদপুর বানিয়ারজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী মুকুল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তিনি উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি হিসেবে দীর্ঘধিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এমদাদুল হক, সহকারী শিক্ষক রোকোনুজ্জামান রুমনসহ শিক্ষক নেতা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এম২৪নিউজ/আখতার।