
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অর্কিড মাল্টিমিডিয়া প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হায়দার মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফার রহমান ও অর্কিড মাল্টিমিডিয়া প্রি-ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শেফাউল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল আলম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিঠাপুকুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক সমকাল ও যুগের আলোর প্রতিনিধি হাবিবুর রহমান সোনা, প্রেসক্লাবের ক্রীড়া ও দপ্তর সম্পাদক রবি খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তবে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হয়ে পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। পরে, বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করা বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি এবং সনদপত্র প্রদান করা হয়।
