মিঠাপুকুরে শিবির নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শিবির নেতা আশিকুর হত্যা মামলার আসামি ও স্বেচ্ছা সেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক মোজাহারুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ এবং মোজাহারুলের সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও আবু সাঈদ হত্যা মামলার আসামি “পামেল বড়ুয়ার” সাথে মেসেঞ্জারে যোগাযোগের বিভিন্ন তথ্য পাওয়া যায়।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮ টা সময় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের, কুমোরগঞ্জ বাজারে স্থানীয় জনতা, ব্রাদারহুড সংগঠনের সদস্যরা ও কয়েকজন সাবেক শিবিরের নেতাসহ মেজাহারুলকে আটক করে রেখে মিঠাপুর থানা পুলিশকে ফোন করেন। আসামি মোজাহারুল (২৩) উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আমজাদের ছেলে, তিনি আনসার সদস্য হিসেবে কর্মরত আছেন। শিবির নেতা আশিকুর হত্যা মামলায় মোজাহারুলের বয়স কম থাকায় পরে তাকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাধা ও প্রচারণার কাজে ব্যক্তিদের মারধরের মামলায় তাকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২:১০ মিনিটে মোজাহারুলকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ।

মোজাহারুলের মেসেঞ্জার লিস্টে দেখা যায়, বেরোবির ছাত্রলীগের সভাপতি ও আবু সাইদ হত্যা মামলার আসামি, পামেল বড়ুয়ার সাথে বিভিন্ন কথোপকথন। পামেল বড়ুয়ার সাথে মেসেঞ্জার লিস্টে দেখা যায় যে, মিঠাপুকুর উপজেলার সাবেক শিবিরের নেতা এবং এনসিপি নেতা শেখ রেজওয়ানের ছবিসহ ও এনসিপি কমিটির লিস্ট প্রদান করেন ও বিভিন্ন তথ্য নিয়ে পামেল বড়ুয়া সাথে মেসেঞ্জারে আলাপ-আলোচনা করেন হত্যা মামলার আসামি মোজারুল।

ব্রাদারহুড সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক, সাকিব জানান, এই হত্যা মামলার আসামি মোজাহারুল বিভিন্ন সময় আ. লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং পরবর্তী সময়ে আ.লীগকে পূর্ণ উজ্জীবিত করার জন্য আমাদের বিভিন্ন তথ্য পাঠান ছাত্রলীগ এবং আ. লীগ নেতাদের কাছে। এছাড়াও ৫ আগস্ট এর আগে এই মেজাহারুল, সাবেক আ. লীগের এমপি আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানকে দিয়ে জামাত-শিবিরের বিভিন্ন নেতাদের অনেক হয়রানি করেছেন। তাছাড়াও স্থানীয় সূত্রে এবং তার ফেসবুক প্রোফাইল অনুসন্ধান করে জানা যায়, জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর এনিমি”শত্রু” বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়েছিলেন আ. লীগ নেতা ও আনসার সদস্য এই মোজাহারুল।

এছাড়াও ২০২৩ সালে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তথ্য সংগ্রহ করার সময় দৈনিক ইত্তেফাকের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি শামীম আখতারের উপর ঢিল ছুড়েছিলেন এই আনসার সদস্য মোজাহারুল। তথ্যসূত্র: জনকন্ঠ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply