
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মিঠাপুকুর অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভূঁইয়া, কৃষি অফিসার আনোয়ার হোসেনসহ সকল দপ্তরের অফিসারবৃন্দ।

