মিঠাপুকুরে শুধু ফটোসেশনের মধ্যদিয়ে পালিত হলো বাল্যবিবাহ নিরোধ দিবস

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শুধু ফটোসেশনের মধ্যদিয়ে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন করা হয়েছে। আজ রোববার আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচীতে শুধু ব্যানার ধরে ফটোশেসন করেছে উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়।

এ নিয়ে চরম অসন্তোষ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসি।

রোববার ছিল বাল্যবিবাহ নিরোধ দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বাল্যবিয়ের কুফল নিয়ে প্রচারণা করার কথা। উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় এসব কর্মসূচী পালন করে থাকে। কিন্তু, দিবসটি পালনে কোন কর্মসূচী হাতে নেয়নি মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়। ওই দিন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমণ দিবসও ছিল। একে কাজে লাগিয়ে পার পাওয়ার চেষ্টা চালিয়েছে মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়। এই দিবসের কর্মসূচীতে মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় একটি ব্যানার লিখে কয়েকজন ছোটছোট মেয়েদের নিয়ে দাঁড়িয়ে ছিল। যা ছিল সম্পূর্ণ দায়সারা। এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার দিবসটি পালনের টাকা আত্মসাত করার জন্যই এমন কান্ড করেছেন। এর জবাবদিহি হওয়া দরকার বলেও মনে করেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মল্লিকা পারভিন সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

M24news/এসএ

One thought on “মিঠাপুকুরে শুধু ফটোসেশনের মধ্যদিয়ে পালিত হলো বাল্যবিবাহ নিরোধ দিবস

Leave a Reply