
স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর মিঠাপুকুর নুর ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মোতাহার হোসেন মন্ডল মওলা সমর্থক গোষ্ঠী।
এসময় উপস্থিত ছিলেন, বড়বালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুয়েল, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোটাস পাইকার, মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রতুল চন্দ্র রায়, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আনোয়ার হোসেন।
এম২৪নিউজ/আখতার