নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে অবস্থিত নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বিস্তারণ উপলক্ষে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

বুধবার অত্র বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সুজন।

এসময় আরো বক্তব্য রাখেন নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা পারভিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আরিফুল ইসলাম সরকার ও অশোক কুমার রায়।

শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা পরিবেশন করা হয়। এসময় শতাধিত অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে অত্র বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply