মিঠাপুকুরে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধু’র কনিষ্ট পুত্র শেখ রাসেল’র ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মিঠাপুকুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শঠিবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মামুন-অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিয়ামুল হক মন্ডল ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান আপেল, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছাদ্দেক প্রধান সাজু, আওয়ামী লীগ নেতা এসারত আলী সরকার দুলু, হামিদ সর্দার প্রমুখ।

M24news/এসএ

২ thoughts on “মিঠাপুকুরে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত

Leave a Reply