
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সংবাদপত্র বিক্রেতাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে তাদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া।
এসময় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।
এম২৪নিউজ/আখতার