মিঠাপুকুরে সমলয়ে চাষাবাদের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানেরচারা রোপন করে সমলয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার রাইস ট্রান্সপ্লান্টারের (চারা রোপন যন্ত্র) মাধ্যমে ধানেরচারা রোপন করে সমলয়ের উদ্বোধন করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

উপজেলার কাশিপুর গ্রামে সমলয়ে চাষাবাদের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক রমজান আলী।

কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সমলয় পদ্ধতিতে মাটি ছাড়াই প্লাস্টিকের পটে বীজতলা নির্মাণ করা হয়। কিছুদিনের মধ্যে সেই বীজতলার চারা রোপন করা যায়। এই পদ্ধতিই হলো সমলয় পদ্ধতি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply