মিঠাপুকুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইঞ্জিনিয়ার মিঠু

স্টাফ রেপোর্টার,  মিঠাপুকুর (রংপুর):

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষায় মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের পিপিই দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠু।

শুক্রবার বিকেলে তিনি এসব পিপিই সাংবাদিকদের মাঝে বিতরণ করেন।

সুরক্ষা সরঞ্জাম পেয়ে সাংবাদিকরা ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক শেখ সাদী সরকারসহ সকল সাংবাদিকবৃন্দ।

এছাড়াও তিনি উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে সহস্রাধীক অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। সামগ্রীর মধ্যে ছিল আটা, চিনি, সেমাই, দুধ, আতপ চাল, সাবান ও মাস্ক।

এর আগেও তিনি কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এম২৪নিউজ/আখতার।