
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে নাসিরাবাদ রসময় সংঘের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় পরিবারে মাঝে ৬ষ্ঠ বারের মতো সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধায় প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সেমাই-চিনি বিতরণ করা হয়।
সেমাই-চিনি বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক সম্রাট মিয়া. ফরহাদ হোসেন ও হামিদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন নাসিরাবাদ রসময় সংঘের সভাপতি হাফিজুর রহমান (হাফিজ), সহ সভাপতি সিদরাতুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করীম, সদস্য সুমন, মধু , শিপন, সিফাত, এরশাদুল, রাশেদ, কাজল,সাদ্দাম, সুজন, কানিজ, কাইয়ম প্রমুখ।
রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ, লালচন্দ্রপুর, নুরপুর এলাকার শতাধিক দরিদ্র পরিবারে মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার।
